📚 ৩০০+ প্রকাশকের হাজারো বই · সারাদেশে ডেলিভারি
বইবিতান
অভিনয়কলা (প্রথম খণ্ড)

অভিনয়কলা (প্রথম খণ্ড)

লেখক: ডক্টর মো. মুস্তাফিজুর রহমান

প্রকাশনী: অবসর

৳400

✓ স্টকে আছে

ভাষা
বাংলা

বইয়ের বিবরণ

<table border="0" cellpadding="0" cellspacing="0" width="216" style="width: 162pt;"><tbody><tr height="192" style="mso-height-source:userset;height:144.0pt"> <td height="192" class="xl66" align="left" width="216" style="height:144.0pt; width:162pt">ডক্টর মো. মুস্তাফিজুর রহমান তাঁর অভিনয়কলা’ (প্রথম খণ্ড)-গ্রন্থে অভিনয়কলার এ রহস্যমূলক বিষয়টিকে অতীব গুরুত্ব সহকারে বিশ্লেষণ করেছেন। বস্তুত এ গ্রন্থে নির্দেশক ও অভিনেতার এবং অভিনেতা ও নির্দেশকের মধ্যকার সম্পর্কের বিনিময় প্রকাশিত হয়েছে। এ গ্রন্থটিতে কেবলি প্রাণবন্ত অভিনয়ের কৌশলগত দিকগুলোই অভিব্যক্ত হয় নি; বরং বর্তমানকালের আরও অখণ্ড থিয়েটার গেমস্ ও সুস্পষ্ট ব্যায়াম চর্চার নিমিত্ত বিভিন্ন তাত্ত্বিক ও প্রায়োগিক দিকগুলোরও অনুশীলন রয়েছে। স্মর্তব্য যে, থিয়েটারের পদ্ধতিগত অভিনয়ের ক্ষেত্রে, বিশেষত দিদেরো-প্রণীত অভিনয়ের ‘আত্মবিরোধী বাস্তব’, ককেলা-রচিত ‘দ্বৈত সত্তা’, স্তানিস্লাভস্কি-প্রণীত ‘মনঃকৌশল’ ও ব্রেখট-রচিত ‘বিচ্ছিন্নতা’ তত্ত্ব/পদ্ধতিগুলোর সুস্পষ্ট বিশ্লেষণ ও প্রায়োগিক অনুশীলন এখানে পরিস্ফুট হয়েছে। উল্লেখ্য যে, এ গ্রন্থে বেতার, টেলিভিশন কিংবা চলচ্চিত্র মাধ্যমের অভিনয়কলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান যেমন রয়েছে তেমনি প্রাচীন ও আধুনিক নাট্যকলা-মঞ্চের সুস্পষ্ট পর্যবেক্ষণ ও তত্ত্বনিরূপণ প্রস্ফুটিত হয়ে ওঠে।<br> ডক্টর মো. মুস্তাফিজুর রহমান একজন শৈল্পিক ও প্রশিক্ষিত নাট্যজন । তিনি ‘ড্রামা সার্কল’ ও ‘ফ্রি থিয়েটার’-এ উদ্ভাবনী শক্তিসম্পন্ন কতিপয় নাটকের সফল প্রযোজনা করেছেন। তাঁর প্রাতিস্বিক চিন্তাচেতনায় নাট্যতত্ত্বের অঙ্গীকার ও মননশীলতার বিকাশন যুগপৎ পরিদৃশ্যমান।</td></tr></tbody></table>

রিভিউ (0)

এখনো কোনো রিভিউ নেই — প্রথম রিভিউ দিন।

রিভিউ দিতে লগইন করুন।

সম্পর্কিত বই